চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী মনি আক্তার বলেন, ভোরে শাহআলম বাড়ি থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর লোক মারফত জানতে পারি আমার স্বামীকে পার্শ্ববর্তী বাশার মিয়ার বাড়িতে বেঁধে রেখেছে। খবর পেয়ে আমরা ওই বাড়িতে গিয়ে দেখি ছয় থেকে সাত জন লোক আমার স্বামীকে এলোপাথাড়ি মারধর করছে। এসময় আমার শ্বাশুড়ি এগিয়ে গেলে তাকেও মারধর করে। এক পর্যায়ে আমার স্বামীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নিহতের অতীত রেকর্ড ভালো নয়। তার বিরুদ্ধে সিঁধেল চুরিসহ নানা অভিযোগ রয়েছে।
দুই সন্তানের জনক নিহত শাহআলম ওই গ্রামের শহিদ উল্লার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে মর্গে পাঠায়।
/এনএস/এফএস/