শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ বিল্লাল হোসেন খান। তাৎক্ষণিকভাবে প্রার্থীদের কাছ থেকে জরিমানার ২০ হাজার টাকা আদায় করা হয়।
দেড় শতাধিক লোক নিয়ে মিছিল করার অভিযোগে সুরখালি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (চশমা) আব্দুল হাদি সরদারকে ৬ হাজার, গঙ্গারামপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল-আমিনকে ২ হাজার, বালিয়াডাঙ্গার সদস্য প্রার্থী শাজাহানকে ১ হাজার, জলমা ইউনিয়নের বিপ্রদাস,রেজাউল সরদার ও রথিন্দ্রনাথকে ৩ হাজার টাকা করে, আব্দুল হাইকে ১ হাজার টাকা এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী আফরোজা খাতুনকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক বলেন, নিয়ম না মেনে দলের প্রচারণা চালানোয় এসব প্রার্থীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
/এসএনএইচ/