বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) চিতলমারী উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক কাজী শাহিদুজ্জামান জানান, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান বাদশা মিয়ার নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের কাছে চাঁদার দাবিতে তার বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এলাকায় ফিরে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নানুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, ৫ আগস্ট হামলার ঘটনাসহ ঢাকার যাত্রাবাড়ী ও গাজীপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নারী নির্যাতন, চাদাঁবাজি, হামলা-ভাঙচুর ও লুটপাটসহ ১৪ মামলা রয়েছে। গ্রেফতারকৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।