দামুড়হুদায় ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, একজনের মৃত্যু

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাসহ আশপাশের এলাকায় কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে গাছ ভেঙে উপজেলার কাদিপুর গ্রামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে ওই এলাকায় প্রথমে ঝড় ও পরে শিলাবৃষ্টি হয়।
জানা যায়, উপজেলার কাদিপুর গ্রামের ভাগ্যিমান মণ্ডলের স্ত্রী সফুরা বেগম (৭০) রাস্তা থেকে দৌঁড়ে বাড়ি ফিরছিলেন। পথে তার ওপর গাছ ভেঙে পরলে গুরুতর আহত হন সফুরা বেগম। পরে গভীর রাতে মারা যান তিনি।
ঝড়ে একই গ্রামের গাংপাড়ার মিনারুলের স্ত্রী রহিমা খাতুনের টিনের ঘরের উপর একটি গাছ পড়লে গাছ চাপায় তিনি গুরুতর আহত হন।
এছাড়াও এলাকায় বিভিন্ন জায়গায় আহত হয়েছেন- তাহাজ্জেল (৩৫), রবগুল (৩৬), ইয়ারুল (২৬), জসিম (৩৫), খলিল (৩৭), খাইরুল (৩৮), ডালিম (২৯), মকবুল (৪৮), খোকামিয়াসহ (৩৫) কমপক্ষে ১৬ জন।
ঝড় ও শিলাবৃষ্টিতে আমের মুকুল, পাকা ভুট্টা ও গম, কলাবাগান, পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কি পরিমান ফসলে ক্ষতি হতে পারে তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস।
জানা যায়, মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত ওই ঝড় ১৫ মিনিট স্থায়ী ছিল। ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ কিলোমিটার। এছাড়া একইদিন ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।
/জেবি/এসএনএইচ/