চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেট্রোপলিটনের (সিএমপি) বিভিন্ন থানার অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেফতার করে। তারা বিভিন্ন মামলার আসামি।’
গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালি থানার অভিযানে হাবিবুর রহমান (২৯), মো. সোহেল (২৪), সমির উদ্দিন (৩৪), চান্দগাঁও থানার অভিযানে মো. রাকিব (২৪), মো. রাজু (৩৫), বায়েজিদ বোস্তামী থানার অভিযানে মো. জাকির (২৮), আকবরশাহ থানার অভিযানে মো. শিপন (২৫), বাকলিয়া থানার অভিযানে মো. নুর হোসেন ওরফে নুরু (৪৫), মো. শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াসমিন (৪৬), হালিশহর থানার অভিযানে আবুল হাসেম (৫৪), সাইফুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২৪), পাহাড়তলী থানার অভিযানে আবদুল্লাহ আল মামুন (৩২), খুলশী থানার অভিযানে জাহাঙ্গীর আলম (৩৯), ডবলমুরিং মডেল থানার অভিযানে আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মো. শাওন (২০), পতেঙ্গা মডেল থানার অভিযানে মো. মঞ্জু আলম (৪০), ইপিজেড থানার অভিযানে আজাদ (৪৫), সদরঘাট থানার অভিযানে সানজিদুল ইসলাম চৌধুরী ওরফে রিজভী (১৯), মাসুদ আলম (৩০), পাঁচলাইশ মডেল থানার অভিযানে জুবায়ের হোসেন সাগর (২০), সাইফুল (২৮), প্রিয়ান্ত শীল (২০), কর্ণফুলী থানার অভিযানে মোহাম্মদ নুর (৪৫), রমজান আলী (৫৫) এবং চকবাজার থানার অভিযানে গোলাম সরোয়ার আলিফসহ (২১) মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়।