কক্সবাজারের মহেশখালীর পৌরসভা নির্বাচনে পুলিশ-জনতা সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছে। রবিবার বিকালে পৌরসভার উত্তরঘোনা পাড়া কেন্দ্রে নির্বাচন শেষে ভোট গণনাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনায় এ সংঘর্ষ হয়।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি পক্ষ ভোট শেষে ঘোনার পাড়া কেন্দ্রে ঢুকে ব্যালেট বক্স ছিনতাইয়ের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এতে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি বর্ষণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মহেশখালী এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, বিজিবি,পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ একাধিক সদস্য কেন্দ্রে অবস্থান করছে।
/জেবি/টিএন/