ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা, ভাঙচুর বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বরাবর বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে।
সোমবার দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন– বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ ছয়টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সে সময় সাত দফা বাস্তবায়ন সংবলিত স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে প্রদান করেন।