নাটোরে ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার:মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

২০ হাজার লিটার চোলাই মদ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নাটোরের বড়াইগ্রামে নারীসহ চার মাদক ব্যাবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সোমবার বিকেলে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল উপজেলার জোয়ারী ইউনিয়নের কুমড়ুল গ্রামের অরুন, আলেকজান্ডার, ইলিয়াস ও প্রমিলা।

রাজশাহী র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ র‌্যাবের একটি দল সোমবার বিকেলে কুমড়ুল গ্রামে অভিযান চালায়। এক পর্যায়ে আটককৃতদের বাড়ি থেকে ২০ হাজার লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক রুহুল আমিন মাদকব্যবসায়ী অরুণকে ৯ মাস,আলেকজান্ডারকে ৬ মাস,ইলিয়াসকে ৮ মাস এবং প্রমিলাকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে।

/জেবি/