মণিরামপুরে নির্বাচনি সহিংসতায় আহত ১, আটক ৫

নির্বাচনি সহিংসতায় যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত এক প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তার নাম নয়ন (২৫)। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ৫ কর্মীকে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি ভোটকেন্দ্র এলাকায় সোমবার ভোররাতে নয়নকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত বিদ্রোহী প্রার্থী সরদার মুজিবর রহমানের লোকজন। ওইসময় সেখানে কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে।

ঘটনার সত্যতা স্বীকার করে মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এই ইউনিয়নে নৌকার প্রার্থী রয়েছেন আব্দুল আলিম জিন্নাহ এবং বিদ্রোহী প্রার্থী সরদার মুজিবুর রহমান।

/এসটি/