নোয়াখালীতে দুই বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী

নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী পুনঃনির্বাচনের দাবিতে ভোট বর্জন করেছেন।

তারা হলেন, নোয়াখালির সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বর ইউনিয়ন পরিষদে বিএনপি প্রার্থী মো. আব্দুল্লাহ মিয়া। তিনি দুপুর ১টায় পুনঃনির্বাচনের দাবিতে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে দুপুর ১টা ৩০ মিনিটে হাতিয়ায় উপজেলার ৫নং বুড়িরচর ইউনিয়ন পরিষদের বিএনপি চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিন একই দাবিতে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

 /জেবি/