জানা গেছে, নন্দীগ্রামের কহুলী গ্রামের জনৈক বাবর আলীর ছেলে শহিদুল ইসলাম জালের ফাঁদ পেতে পাখি শিকার ও বিক্রি করে থাকেন। বুধবার বিকেলে নন্দীগ্রাম থানা পুলিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৭০ পিস বাবুই পাখিসহ শহিদুলকে আটক করে।
পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক অবৈধভাবে পাখি শিকারের পর বিক্রি করায় তাকে ১৫ দিনের জেল দেন।
এ সময় বাবুই পাখিগুলো ছেড়ে দেওয়া হয়।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার জানান, সাজাপ্রাপ্ত শহিদুলকে বগুড়া জেলে পাঠানো হয়েছে।
এনএইচএন/ এমএসএম