বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লার সাইনবোর্ডে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হলেও নির্বাচন পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সরকার সতর্ক দৃষ্টি রাখবে।
গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির জাতীয় সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজ পাঁচ দিন হলো বিএনপির কাউন্সিল হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা কাজ শেষ করতে পারে নাই। বিএনপি তাদের মহাসচিব প্রার্থী বাছাই করার ক্ষেত্রেও লন্ডনের দিকে তাকিয়ে আছে। লন্ডন থেকে তাদের নির্দেশনা আসবে, তবেই তারা মহাসচিব নির্ধারণ করবে। এতেই বোঝা যায় বিএনপি একটি দুর্বল দল।’
এ সময় মন্ত্রী কাগজপত্র ঠিক না থাকায় ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করায় কয়েকজন চালককে সতর্ক করেন।
সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) ঢাকা বিভাগীয় উপ পরিচালক মাসুদ রহমান, উপ পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ।
/বিটি/এফএস/