চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার (১৭ জুন) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, চার জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন বিআইটিআইডি হাসপাতাল এবং বাকিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৩৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। চলতি জুন মাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।