কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লাকুমিল্লায় ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নজরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে জেলার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,রাত সোয়া ৯টার দিকে পাঁচকিত্তা গ্রামের একটি ব্রিজের ওপর আবদুল মালেকের ছেলে নজরুল ইসলামের (২৪) সঙ্গে একই গ্রামের আলেক মিয়ার ছেলে আবুল হোসেনের (২৮)কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল হোসেন নজরুলকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ঘটনাস্থল থেকে মুঠো ফোনে জানান, হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘাতককে আটক করে পুলিশে খবর দেয়।
মুরাদনগর থানার এসআই মো. নুরুল আলম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এমএম/এমএসএম