প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ১ শিক্ষার্থী নিহত

চট্টগ্রামচট্টগ্রামের দামপাড়ায় বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে সোহেল আহম্মেদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিবিএ ৩১ তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের রিহার্সালে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইমতিয়াজ (২৪) ও রনি (২২)।
জানা গেছে, রিহার্সাল চলাকালে মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে তিনজন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।  
/বিটি/এফএস/