জানা গেছে, সোমবার সারাদিন কখনও ভারী বৃষ্টি আবার কখনও হালকা ঝড়ো বাতাসের সময় ঘরের মাটির দেয়াল ধ্বসে পুতুল মিয়া (৪০) ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এসময় একই ঘরে থাকা গৃহীনি মস্তুরা বেগম (২২) গুরুতর আহত হন। আহতবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
/এআর/