কটিয়াদীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা

কিশোরগঞ্জকিশোরঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র- ঘোড়া) এবং বর্তমান চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেন মিলনের সমর্থকরা এই হামলা করে বলে অভিযোগ করেছেন হাবিবুর।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়ায় উঠান বৈঠকের সময় এই হামলার ঘটনা ঘটে। কটিয়াদি থানার এসআই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাবিবুর রহমান অভিযোগ করে জানান, তার মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। এ সময় হাবিবের ড্রাইভার মোবারক হোসেন ও নাতিন কাননকে খুর দিয়ে মারাত্মক জখম করে তারা।
এ সম্পর্কে জানতে আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেনের মোবাইলে ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এসআই হুমায়ুন বলেন, পুলিশ মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা করছে। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এনএস/এমএসএম