বরিশাল মহানগরীর ৪২৮ মসজিদ ও ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

বরিশাল মহানগরীর ৪২৮টি মসজিদ ও ঈদগাহে এবার অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত।  প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। একই স্থানে নারীদের জন্য পৃথক নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভাগীয় ও জেলা পর্যায়ের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং সামাজিক ব্যক্তিবর্গ এ নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দোয়া ও মোনাজাতে মুসলিম উম্মাহসহ বিশ্ব শান্তি কামনা কামনা করা হয়৷

শনিবার আজ সকাল থেকে বৃষ্টি থাকায় অধিকাংশ ঈদগাহের পাশাপাশি বিকল্প হিসেবে মসজিদে ঈদের জামাত আদায় করা হয়।

বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় চরমোনাই দরবার শরিফে। এ ছাড়া উজিরপুরের অত্যাধুনিক বায়তুল আমান জামে মসজিদে দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। নগরের চারটি মসজিদে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।