বাড়িতে মজুত রাখা ডিজেলসহ একজন গ্রেফতার

রাঙামাটিতে ১০০ লিটার অবৈধভাবে ডিজেল মজুত রাখা ডিজেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের শরীয়তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, ওই এলাকার সাইফুল ইসলামের বসতবাড়িতে অবৈধভাবে কালোবাজারির উদ্দেশ্যে ডিজেল মজুত আছে। সেখানে অভিযান চালিয়ে ১০০ লিটার ডিজেল পাওয়া যায়।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, কোতয়ালি থানার বিশেষ অভিযানে ডিজেল অবৈধভাবে মজুত ও কালোবাজারে বিক্রির দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।