ইউপি নির্বাচন

ঝিনাইদহের কালীগঞ্জে ৩৯২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ইউপি নির্বাচন ২০১৬ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এসময় প্রতীক বরাদ্দ উপলক্ষে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভিড় করেন উপজেলা চত্বরে।
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল জেলার কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২ টি ইউনিয়ন সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়নে সীমানা জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না।
নির্বাচনে উপজেলার ৯ টি ইউনিয়নে ২৪ জন চেয়ারম্যান, ২৯২ জন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এনএস/ এপিএইচ/