বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নীলফামারীতে এক ও ডিমলায় চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন, নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের (স্বতন্ত্র) বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ, ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মাহাবুল আলম (আ.লীগ বিদ্রোহী), ডিমলা সদর ইউনিয়নের আব্বাস আলী (স্বতন্ত্র), নাউতরা ইউনিয়নে (স্বতন্ত্র) ওয়াহেদুজ্জামান, ঝুনাগাছ চাপানি ইউনিয়নে (স্বতন্ত্র) আব্দুল আজিজ।
এছাড়া নীলফামারীর রামনগর ও সোনারায় ইউনিয়ন থেকে সাধারণ ওয়ার্ড সদস্যদের মধ্যে ৩ জন এবং ডিমলায় ১০ জন সাধারণ সদস্য মনোনয়ন প্রত্যাহার করেন।
জেলা নির্বাচন অফিসার জিলহাস উদ্দিন জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে এখন ওই ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৭ জন, সাধারণ সদস্য পদে ৪৩১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
/এনএস/এএইচ/