গত শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তেজদাসকাঠী এলাকার আব্দুল মান্নান বলেন, শুক্রবার মৃধা বাড়ীর মসজিদে মাহফিলের আয়োজন করা হয়েছিল। এজন্য মাইকে বিদ্যুত সংযোগ দেওয়ার কাজ করছিল মাসুদ। দুপুর একটার দিকে মাসুদ মসজিদের ওপর ১১ হাজার ভোল্টের তারের উপর দিয়ে মাইকে সংযোগ নেওয়ার কাজ করছিলেন। এ সময় মাসুদের হাতে থাকা তার ১১ হাজার ভোল্টবাহী তারের উপর পড়লে মুহুর্তের মধ্যে আগুন ধরে যায় এবং মাসুদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহত অবস্থায় মাসুদকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ননী গোপাল রায় বলেন, হাসপাতালে পৌঁছার আগেই মাসুদ আহম্মেদের মৃত্যু হয়।
/এসএনএইচ/