শনিবার বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ দাবি জানান।
নোমান বলেন, আমরা উন্নয়নের বিপক্ষে নই, কিন্তু উন্নয়ন হতে হবে পরিকল্পিত। যারা এ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছেন তাদের পরিবেশ ছাড়পত্রসহ প্রকল্পের সপক্ষের ডকুমেন্টগুলো জনগণের সামনে প্রকাশ করতে হবে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান ওইদিনের সংঘর্ষে নিহত চারজনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও তিনি নিহতদের কবর জেয়ারত করেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেন আবদুল্লাহ আল নোমান।
/এমও/এমএসএম /