সদর থানার অফিসার ইনর্চাজ কে এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে একটি ছোট ট্রাকে বস্তা ভর্তি তিন ইঞ্চি সাইজের ১০ মণ জাটকা জব্দ করে। এ সময় চালককেও আটক করা হয়।
আটক শাহিনের বরাত দিয়ে পুলিশ জানায়, জব্দ করা জাটকা শহরের হেতালিয়া বাধঘাট এলাকার শাহআলী মৎস্য আড়ৎ মালিক মো. রেজাউল চৌকিদারের।
দুপুরে শাহিন সরদারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দ করা জাটকা স্থানীয় বিভিন্ন লিল্লাহ বোডিং ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
/এমও/এমপি/