রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেলো বাস। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স নামে বাসটি ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার আগে বাসটি থেকে যাত্রী নামানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং বাসটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।