খুবিতে নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি


নানা রঙের মুখোশ তৈরি করছে চারুকলার শিক্ষার্র্থীরাখুলনা বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কয়েকদিন ধরে চারুকলার শিক্ষার্থীরা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত রয়েছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ এপ্রিল বেলা ৩ টায় ক্যাম্পাসে ঘুড়ি উৎসব, বিকেল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা (বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত)।
পহেলা বৈশাখ মেলা (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত), সকাল ৭-৪৫ মিনিটে শোভাযাত্রা (শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা হয়ে রয়েল চত্বর), সাংস্কৃতিক অনুষ্ঠান (প্রথম পর্ব) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, সাংস্কৃতিক অনুষ্ঠান (দ্বিতীয় পর্ব) বেলা ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলায় লাঠিখেলা, ম্যাজিকশো, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এ মেলায় পর্যাপ্ত সংখ্যক স্টলের ব্যবস্থা থাকছে।

 

এইচএইচ/এমএসএম