প্রত্নতত্ত্ব অধিদফতরের বাগেরহাট জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত ব্যতিক্রমী বর্ষবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বাগেরহাটের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর আলম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, নেজারত ডেপুটি কালেক্টর মোস্তফা মনোয়ার, বিশিষ্ট সংগ্রাহক মো.সইফ উদ্দিন,প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ মসজিদের ইমাম মো. হেলাল উদ্দিন মাতাব্বর প্রমুখ।
শিক্ষার্থীরা দেশের সকল সাংস্কৃতিক ঐতিহ্যকে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহ্য সংরক্ষণে সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান, কোনও নিদর্শনের ক্ষতিসাধন, বিকৃতি ও অনিষ্ট সাধন থেকে বিরত থাকাসহ দেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার অঙ্গীকার করে।
/এমএসএম /