চাঁদপুরে জামায়াত নেতা আটক

জামায়াত নেতা আবু জাফরচাঁদপুরের হাজীগঞ্জের জামায়াত নেতা ও ৬ নম্বর বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফরকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পাতানিশ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন বলেন, আটক জামায়াত নেতা কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
জানা যায, ওই জামায়াত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আসামিদের ফাঁসির দণ্ড কার‌্যকরের পর জামায়াত নিয়ন্ত্রনাধীন হাজীগঞ্জ আল-কাউসার স্কুলে গায়েবানা জানাযা আদায় ও নাশকতার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ফেইসবুকে সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগও রয়েছে।
/এসএনএইচ/