শুক্রবার দুপুরে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- আব্দুল হক টুরু (৪০) ও তার স্ত্রী তহুরা বেগম (৩২)।
ডোমার থানার এসআই খাদেমুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ডোমারের বিভিন্ন পয়েন্টে গাঁজা, ফেনসিডিল, হিরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন।
আটক দম্পক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান খাদেমুল করিম।
/এসএনএইচ/