অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষে সংঘর্ষ: চার ছাত্রলীগ কর্মী আটক

সিলেটসিলেটে অর্থমন্ত্রীর সংবর্ধনা শেষে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের বিধান গ্রুপ এবং দর্শনদেউড়ী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ ও এসআই বেনু মাধব দেব আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে চার ছাত্রলীগ কর্মীকে দেশীয় অস্ত্রসহ আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা শেষ সন্ধ্যা ৬টার দিকে স্বাধীনতা পদক প্রাপ্তিতে অর্থমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়।  সংবর্ধনা শেষে দর্শনদেউড়ি গ্রুপের মঈনুলের সঙ্গে বিধান গ্রুপের তানভীরুল কবির সুমনের কথা কাটাকাটি ও বিরোধের জেরে তা সংঘর্ষে রূপ নেয়। এর আগে বিকাল ৫টায় স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে ২৩টি রামদা উদ্ধার করে পুলিশ। এ রামদা দর্শনদেউড়ি গ্রুপের বলে একটি সূত্র জানিয়েছে।
কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনি এবং এক এসআই’ও আহত হয়েছেন বলে জানান ওসি। চার ছাত্রলীগ কর্মীকে আটকের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।
/এমপি/