চাঁদা না পেয়ে সম্পত্তি দখলের অভিযোগ

বগুড়াবগুড়ার নন্দীগ্রামে চার লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা কাথম গ্রামের জনৈক ইউনুস আলীর সম্পত্তি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঘটনার শিকার দাবিদার ইউনুস আলী।
লিখিত বক্তব্যে ইউনুস আলী অভিযোগ করেন, তার গ্রামের নুর আমিন, রমজান আলী, সিদ্দিকসহ কয়েকজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তার সম্পত্তি দখল করে। সেখানে ঘর নির্মাণ ও মাটি ভরাট করা হচ্ছে। বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দিচ্ছে। তিনি তার সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত নুর আমিন ও অন্যদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের স্বজনরা জানান, তারা ইউনুস আলীর সম্পত্তি দখল করেননি। নিজেদের সম্পত্তি ভোগদখল করছেন।
/এমপি/