কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লাকুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম অমর মল্লিক (৪৫)। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অমর মল্লিক জেলার দেবিদ্বার উপজেলার কালামুড়িয়া গ্রামের রঞ্জিত মল্লিকের ছেলে। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন তিনি।
চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  শফিকুল আজম জানান, অমর মল্লিক মোটরসাইকেল যোগে কুমিল্লার পথে হাড়িসর্দার এলাকায় পৌঁছুলে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহতের লাশ ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

 

/এমএসএম/