গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম আবু ফরহাদ জানান, সিহাব কয়েক বছর ধরে হিরোইন ও গাঁজায় আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করতো।
রবিবার সকালে ঘরে বসে গাঁজা সেবনকালে তার মা তসলিমা বেগম পুলিশ ডেকে ছেলেকে ধরিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন তাকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দুপুরেই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
/এমএসএম/