জেলার দাবিতে বিরামপুরে সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে



দিনাজপুরের বিরামপুরকে জেলা ঘোষণার দাবিতে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছেন ওই এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষ।Dinajpur Birampur Strike Photo-0111

সোমবার সকাল থেকে এ ধর্মঘট পালন শুরু হয়। ধর্মঘট পালনের আহ্বানে সাড়া দিয়ে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, সরকারি-আধাসরকারি, ব্যাংক-বীমাসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। ফলে অচল হয়ে পড়ে বিরামপুর উপজেলা শহর। উপজেলার ঢাকা মোড়ে মহাসমাবেশ করায় প্রায় দেড় ঘণ্টা দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে থেমে থেমে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
আর যেকোনও ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। সোমবার সকাল থেকেই বিরামপুরসহ হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার মানুষ মিছিল নিয়ে ঢাকা মোড়ে সমবেত হয়ে মহাসমাবেশ করে

সমাবেশে বক্তব্য রাখেন- বিরামপুর পৌরসভার মেয়র আলহাজ লিয়াকত আলী সরকার, সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের (দিদউফ) সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কমর সেলিম, হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন রাজ, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের আব্দুর রাফে খন্দকার শাহেন শাহ প্রমুখ।

আরও পড়তে পারেন: মাস্টার্সের কার্যক্রম থেকে জবির ৩ শিক্ষককে অব্যাহতি



প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংসদে বিরামপুরকে জেলা করার দাবি জানিয়েছেন। এমনকি এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে মহাসমাবেশ শেষ হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
/জেবি/এসএনএইচ/