বুধবার বেলা ১১ টার দিকে তাকে আটক করা হয়।আটক শফিউল আলম উপজেলার নাস্তিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, বুধবার সকালে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া গোপন তথ্যের ভিত্তিতে নাস্তিপুর কবরস্থানের কাছে অবস্থান নেন।এসময় দর্শনা থেকে ছেড়ে আসা সীমান্তগামী একটি মোটরসাইকেলের গতিরোধ করে তার আরোহী শফিউল আলমকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে স্বর্ণের ২টি বার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিলেটে শুল্ক অফিসের সামনে পরিত্যক্ত লেক্সাস কার!
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে: কর্ণেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এমএসএম/