ভোলায় প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার সাতটি উপজেলার ৩৩ জন বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার ( ৩ মে) দুপুরে ভোলা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ভোলার জেলা প্রশাসক সেলিম উদ্দিন নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এর প্রথম ধাপে ভোলা জেলার ৩৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ নেন ভোলা সদরের ৮ জন, দৌলতখানের ৫ জন, বোরহানউদ্দিনের ৫ জন, লালমোহনের ৪, তজুমদ্দিনের ৩ জন, চরফ্যাশনের ৭ জন ও মনপুরা উপজেলার এক জন নব নির্বাচিত চেয়ারম্যান। তারা সকলেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
/এনএস/এআর/