বরিশাল মৎস অফিস সংলগ্ন সিঅ্যান্ডবি রোড থেকে বৃহস্পতিবার ভোরে দুটি ট্রাকসহ গলদা চিংড়ির ১০ লাখ রেণু পোনা উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের সঙ্গে জড়িত ৩৭ জনকে আটক করা হয়েছে। আটককৃত রেণু পোনার মূল্য ৩০ লাখ টাকা।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মৎস অধিদফতর র্যাব-পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের রেণু পোনাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরির ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালতের বিচারক আটকৃতদের ৯৯ হাজার টাকা জরিমানা করে এবং রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন।
আরও পড়তে পারেন : ময়মনসিংহে ট্রাকচাপায় ৮ জন নিহত
পরে নির্বাহী ম্যাজিস্টেট কল্যাণ চৌধুরির উপস্থিতিতে কীর্তনখোলা নদীর ডিসি ঘাটে রেণু পোনাগুলো অবমুক্ত করা হয়।
/জেবি/