রফিকুল ইসলাম ও তার স্ত্রী রোকেয়া বেগম জানান, ঘুম থেকে তারা জেগে বাবার গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজনের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার ওসি হানিফ সিকদার জানান, রবিবার রাতের কোনও এক সময় নিজ ঘরের বিছানায় কেউ ব্লেড দিয়ে মনোহর আলীকে গলাকেটে তাক হত্যা করেছে। হত্যায় ব্যবহৃত ব্লেড জব্দ করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে রফিকুলকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি
/এআর/