স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় ২ জনের কারাদণ্ড

বরিশালবরিশালে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করায়  দুই ইভটিজারকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হাতেম আলী কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র, উত্তর সাগরদী এলাকার রফিকুল ইসলাম তুহিন ও বরিশাল টেকনিক্যাল কলেজের ৯ম শ্রেণির ছাত্র দক্ষিণ সাগরদী এলাকার আসিফ মোর্শেদ জুয়েল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে ৯ম শ্রেণির ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করা শুরু করলে শিক্ষকরা তাদের আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা ভ্রাম্যমাণ আদালতে দুই বখাটেকে সোপর্দ করে।

আরও পড়ুন: মহেশপুরে সম্পত্তির লোভে ভাইকে পিটিয়ে হত্যা

 /এআর/টিএন/