বরিশালে জিপিএ পেয়েছে ৩১১৩ জন, দুটি স্কুলে কেউ পাস করেনি

বরিশাল শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের গড় হার ৭৯ দশমিক ৪১ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী। তবে দুটি স্কুলে কোনও শিক্ষার্থী পাস করেনি।

এবার এ বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। গতবছর এ বোর্ডের পাসের হার ছিল ৮৪.৩৭ ভাগ। গত বছরের চেয়ে এ বছরে পাসের হার কমেছে ৪ দশমিক ৯৬ ভাগ। জিপিএ-৫ কমেছে ৫৮টি।

বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ভোলার বোরহানউদ্দিনের গোলাম রহমান হাইস্কুল ও পিরোজপুরের নাজিরপুরের মধুভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৯ জন পরীক্ষা দিয়েছিল। কিন্তু কেউ পাস করেনি।

আরও পড়ুন: বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৮৯.৩৭ শতাংশ

বুধবার বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর।

তিনি জানান, এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৮১ হাজার ৭২৮ জন।

এর মধ্যে পাস করেছে ৬৪ হাজার ৯০২ জন।

 

/এসটি/