আলোচনা সভা ও কেক কেটে জয়পুরহাটে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে বাংলা ট্রিবিউনের জন্মদিন পালিত নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলা ট্রিবিউন এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল ১১টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আলমগীর চৌধূরীর সভাপত্বিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আ.স.ম গোলাম মোক্তাদির তিতাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি আসাদুল ইসলাম, এনটিভি’র জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, জিটিভির জেলা প্রতিনিধি খ.ম আব্দুর রহমান রনি, জেলা সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম প্রমুখ।
এদিন জয়পুরহাটেও র‌্যালির আয়োজন থাকলেও তুমুল বৃষ্টিপাতের কারণে তা বাতিল করা হয়।
/টিএন/আপ-এনএস/