সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১০ মে সন্ধ্যা ৭ টায় ঝালকাঠির গাবখান ব্রিজে টোল আদায়কারী জাহিদ স্থানীয় ট্রলি মালিক মিজানের কাছে টোলের টাকা চাইলে মিজান স্থানীয় প্রভাব খাটিয়ে ব্রিজের টোল না দেওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিজান ও তার সঙ্গী মিরাজ লোহার রড দিয়ে জাহিদের মাথায় আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় জাহিদকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠায়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানোর পর রবিবার রাতে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় জাহিদের বাবা ফারুক হোসেন হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাইবে পুলিশ
/এআর/এইচকে/আপ-এমও