মঙ্গলবার দুপুরে জেলা সদরের নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন এই প্রতিনিধি দলটি। এ সময় তারা ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা এবং বাল্য বিয়ের কুফল বিষয়ে নাটিকা উপভোগ করেন।
কানাডিও অর্থায়নে ইউনিসেফ এর সহযোগিতায় কোস্ট ট্রাস্ট বাল্য বিয়ে রোধে কাজ করে আসছে। ভোলার জেলা সদর, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ১৮৪টি বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দ্বীপ জেলার স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সক্ষমতা, লিঙ্গ বৈষম্য, বাল্য বিয়ে বন্ধ, জ্ঞান ও সমতা নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছেন বিদেশি এই প্রতিনিধি দল।
পরে প্রতিনিধি দলটি সদরের বাপ্তা ইউনিয়নে কিশোর-কিশোরী দলের সঙ্গে কথা বলেন। বিকালে ভেলুমিয়া এলাকায় একটি উঠান বৈঠকে অংশগ্রহন করেন তারা।
এর আগে সকালে সার্কিট হাউজ জেলা প্রশাসনের কমকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন কানডিও রাষ্ট্রদূত।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে সেই প্রধান শিক্ষককেই সাময়িক বরখাস্ত!
/বিটি/