রোয়ানু’র প্রভাবে পটুয়াখালীতে শনিবার গাছ চাপায় আহত এক বৃদ্ধা রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা গেছেন। নিহতের নাম কল্পনা রানী দাস (৭০)।
তিনি ভোলার লালমোহন উপজেলার হীরা লাল দাসের স্ত্রী। কল্পনা রানী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উত্তর পাংগাশিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, কল্পনা রানীর তার মেয়ে জামাই উত্তর সুধাংশু দাসের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রোয়ানু’র প্রভাবে শনিবার সকালের ঝড়ে একটি গাছ উপড়ে সুধাংশুর ঘরের ওপরে এসে পড়লে ঘরের ভেতরে থাকা কল্পনা রানীর পা ভেঙ্গে যায়। এসময় তার জামাই সুধাংশুও আহত হন। আহতাবস্থায় সুধাংশু ও কল্পনা রানীকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রবিবার সকালে কল্পনাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
রোয়ানুর কবলে নিহত হওয়ায় কল্পনাকে ২০ হাজার ও আহত সুধাংশুকে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
/টিএন/
আরও পড়তে পারেন: