ভোলায় জনতা-পুলিশ সংঘর্ষ

নিহত রুম্মানসহ ৭০০ জনকে আসামি করে পুলিশের মামলা

ভোলায় পুলিশের গুলিতে নিহত রুম্মানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন জনতা বাজার পুলিশ ক্যাম্প থেকে প্রত্যাহার হওয়া নায়েক আবদুস সাত্তার। এ মামলায়  নিহত রুম্মানসহ আরও দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ শত জনকে আসামি করা হয়েছে। শনিবার ভোলা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।

ভোলা সদরের জনতা বাজারে বৃহস্পতিবার রাতে আসামি গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

ভোলা মডেল থানার ওসি খায়রুল কবির জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে জনতা বাজার পুলিশ ক্যাম্প থেকে প্রত্যাহারকৃত নায়েক আবদুস সাত্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলার নাম উল্লেখ করা অপর দু’আসামি হচ্ছে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নিজাম উদ্দিন ও তার মা আমিরুন নেছা । তারা দু’জনই এখন পুলিশ প্রহরায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ।

এদিকে পুলিশের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ৬/৭ শত আসামি থাকায় গ্রেফতার আতঙ্কে জনতা বাজারসহ রাজাপুর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে ।ঐ এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

/টিএন/

আরও পড়তে পারেন: 

নোয়াখালীর সেনবাগের ইয়ারপুল হাই স্কুল ভোটকেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ব্যালটবিচ্ছিন্ন সহিংসতায় ভোটগ্রহণ শেষ, নিহত ৭