বরিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধবরিশালের মুলাদী উপজেলার উত্তর বালিয়াতলী গ্রামের আমানতগঞ্জ বাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সলিম হাওলাদার (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার ভোররাতে এ ঘটনায় পুলিশের দুই এসআইসহ তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি রডের টুকরো উদ্ধার করা হয়েছে।
নিহত সলিম হাওলাদার উত্তর পাতারচর ইউনিয়নের ছবিপুর গ্রামের মৃত হাবিবুর হাওলাদারের ছেলে।

মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানান, মঙ্গলবার বিকালে এলাকার কুখ্যাত ডাকাত দল ‘সলিম-বাহিনী’ প্রধান সলিম হাওলাদারকে মূলাদির শফিপুর ইউনিয়নের সোনামোদ্দি বন্দর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় আসলে পুলিশের হাতে ধরা পড়েন।

ওসি আরও জানান, মঙ্গলবার গভীর রাতে সলিম হাওলাদারকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।  এ সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পরে সেখান থেকে সলিম হাওলাদারের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ফারুক, এসআই কমল ও কনস্টেবল পারভেজ আহত হন। তবে পুলিশ অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিহত ডাকাতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং আহতদের চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আরও জানান,

সিম বন্ধ হলেও নিবন্ধন করে চালু করা যাবে 

/বিটি/