চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে


Chapainawabganj PHOTO-00. 05.06.1666

চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মো. শাহজাহান মিঞাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি উপজেলা কানসাট এলাকায় যৌথবাহিনীর গুলিতে নিহত হন বিএনপি কর্মী জমশেদ আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাবেক এমপি অধ্যাপক শাহাজান মিঞাসহ কয়েক হাজার ব্যক্তিকে আসামি করে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

রবিবার দুপুর সাড়ে ১২টায় জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করেন মো. শাহজাহান মিঞা। তার পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সোলাইমান বিশু। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনামুল বারী তার জামিন নামুঞ্জুর করেন এবং অপর ২টি মামলার একটিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম জামিন দিলেও অন্যটিতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে জামিন নামঞ্জুর করায় আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

/জেবি/এএইচ/

আরও পড়তে পারেন : আ. লীগের আমলে সারের জন্য গুলি খেতে হয় না: শিল্পমন্ত্রী