শিকারিদের হামলায় আহতরা হলেন- বন প্রহরী শাহাবুদ্দিন (২৫), বাহাদুর (৩৪), মাসুদ পারভেজ (২৮), মশিউর রহমান (২৮), পারভেজ (২৫) ও বিট কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫)। আহতদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বিট কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বন প্রহরীরা হাজিরহাট ইউনিয়নের রিজিরখালে হরিণ শিকারিদের ধরতে যায়। একপর্যায়ে হরিণ শিকারিদের একজনকে হরিণের মাথাসহ আটক করে বনবিভাগের বন প্রহরীরা। পরে আটককৃত শিকারিকে ছাড়িয়ে নিতে বন প্রহরীদের ওপর হামলা চালায় সংঘবদ্ধ হরিণ শিকারি চক্র। এতে তিনিসহ ৬ বন প্রহরী আহত হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করবেন বলেও জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানান, বাগেরহাট জেলার ফকিরহাটের একটি সংঘবদ্ধ চক্র প্রতিনিয়ত হরিণ শিকার করে দেশের বিভিন্ন অঞ্চলে মাংস পাচার করে ।
আরও পড়ুন: বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত কাউসার ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন!
/এআর/