জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশ অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে কেবল জঙ্গী নয়, বড় ধরনের অপরাধী, তালিকাভূক্ত সন্ত্রাসী এবং মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
মহানগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ) আবু সাঈদ বলেন, নগরীতে অভিযান পরিচালনায় পুলিশের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান ও র্যাব থাকবে।
তিনি আরও জানান, নগরীতে তালিকাভূক্ত জঙ্গী না থাকলেও বাইরের থেকে এসে যেকোনও সময় হামলা করতে পারে। তাই আবাসিক হোটেলসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধী হয়েও স্বাবলম্বী গাইবান্ধার লেলিন
/এনএস/