ঘর চাপা পড়ে পটুয়াখালীতে দুই গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীঝড়ো হাওয়ায় ঘর চাপা পড়ে পটুয়াখালীতে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, গলাপাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামের হারুন অর রশিদ হাওলাদারের স্ত্রী সেলিরা বেগম (৩৫)। অপরজন সদর উপজেলার ছোটা বিঘাই ইউনিয়নের হরিতকি গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী তানজিলা আক্তার (২০)।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আকমল হোসেন ও গলাচিপা উপজেলা র্নিবাহী অফিসার বাকহিদ হোসেন এ তথ্য চিশ্চিত করেছেন।

এদিকে জেলা প্রশাসক একে এম শামীমুল হক ছিদ্দিকী জানান, মৃতের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।

এছাড়া ঝড়ের সময় প্রচুর গাছপালা উপড়ে পড়ে এবং বেশ কিছু কাঁচা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এসটি/